ঢাকাSaturday , 26 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জমি জমার বিরোধ নিয়ে সংঘর্ষ আহত

admin
July 26, 2025 11:54 am
Link Copied!

স্টাফ রিপোর্ট

নিজের জমিতে চাষ করতে গিয়ে বিরোধী দলের হামলার শিকার হন কৃষক পরিবার।প্রতিপক্ষের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল আটটায় ভোলা সদর,উত্তর দিঘলদী ইউনিয়ন,৩ নং ওয়ার্ড সংলগ্ন ঘুইংগারহাট বাজারের দক্ষিণ পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।আজ সকালে কৃষক পরিবার নিজ জমিতে চাষাবাদ শুরু করতে গেলে বিরোধী দল মো:শাহজাহান ও তার ছেলে জহিরের নেতৃত্বে আরও অনেক লোকজন সহ এসে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়।এসময় (নারীসহ) ৪জন গুরুতর আহত হয়েছে।আহতদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভুক্তভোগী পরিবারের আহত মোহাম্মদ নাসির (৫৫) বলেন,জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা এই জমি ৫৫ বছর যাবত চাষাবাদ করতেছি।বিরোধী দল ৫ই আগস্ট (২০২৪) এর পর থেকে এই জমি দখল করে ভোগ করতেছেন। আজকে আমাদের এই জমি চাষ করতে গেলে বিরোধীদল এসে আমাদের উপর আতর্কিত হামলা চালায়। তিনি প্রশাসনের কাছে এই হামলার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চান।

পরিবারের আহত (পিতা)আব্দুল কাদের (মৃত) তার ছেলে আব্দুর রশীদ (৫৫) জানান,এই জমির খতিয়ান নং:৮২৭,৮৩৪ এবং দাগ নং:১৮৩২,১৮৩৩,১৮৩৪ এই জমি আমার বাবার ক্রয় করা সম্পত্তি। এই জমি নিয়ে আদালতে দুইটি মামলা হয় এবং সেই মামলার রায় আমাদের পক্ষেই হয় কিন্তু বিরোধী দলের লোকজন অনেক বেশি হওয়ায় আমরা জমি দখল করেও ভোগ করতে পারতেছি না কারণ তারা জোরপূর্বক দখল করে ভোগ করতেছে।

তিনি আরও বলেন,আমার বাবা এই জমি চাষাবাদ করেছন তার মৃত্যুর পর থেকে আমারা চাষাবাদ করতেছি।৫ই আগস্টের পর থেকে বিরোধীদল অন্যায় ভাবে দখল করে ভোগ করতে চায়।আজকে আমরা আমাদের জমিতে গেলে আমাদের উপর আতর্কিত হামলা চালায়,অভিযুক্ত জহিরের ০১৮৯২০৪৫৯৪৫ নম্বরে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।