দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়ে
বুধবার (৫ আগস্ট) সন্ধা সোয়া ৬টার দিকে উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে উত্তর মাথায় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিলটি শেষ হয়। মিছিলে প্রধান অতিথি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমির হাসান তারেক হাওলাদার সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকার বিকল্প চিন্তা করলে ভুল করবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এ জাতি শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে। এসময় তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে প্রোগ্রাম শেষ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025