ঢাকাTuesday , 27 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, একবার ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না এ কথা বললেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

admin
January 27, 2026 6:01 pm
Link Copied!

এইচ এম এরশাদ ভোলা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ভোলা-১ (সদর) আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন—ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে, সে মুনাফেক। আর কেউ যদি বিশ্বাস করে, একটি ভোট দিলে সে জান্নাতে যাবে—তাহলে সে শিরক করলো।”

তিনি আরও বলেন, “এ ধরনের কেউ যদি আপনাদের কাছে আসে, তাহলে তাকে স্পষ্ট করে বলবেন—ভোট চাইতে কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না। কেয়ামতকে ভয় করুন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বড়।”

ভোলা সদর আসনে জনগণের ভোটে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করার অঙ্গীকার করেন পার্থ। তিনি বলেন, ভোলা-বরিশাল সেতু বা সংযোগ স্থাপন, ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন তার অগ্রাধিকারমূলক লক্ষ্য হবে।

এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এই সময় সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব জনাব রাইসুল আলম খান আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন

নির্বাচনী সমাবেশে ভোলা জেলা ও স্থানীয় বিজেপি, বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।