ঢাকাThursday , 22 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা ও শৃঙ্খলায় নৌবাহিনী: দৌলতখানে টহল, জনসচেতনতার পাশাপাশি ফুটপাত দখলমুক্তের আহ্বান

admin
January 22, 2026 1:19 pm
Link Copied!

 

মো. মিরাজ হোসাইন, ভোলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার দৌলতখান বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর একটি টহল দল দৌলতখান বাজারের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ জনগণকে সচেতন করেন।

নৌবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এই টহল কার্যক্রমের মূল লক্ষ্য। টহল চলাকালে বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে চলাচল ও পার্কিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ আইনশৃঙ্ঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।