মোঃ রুবেল স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা (মাদ্রাসার হাট বাজার) গ্রামের ২নং ওয়ার্ডে রফিক মেস্তুরীর বাড়ীতে ০৭/০৪/২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮.০০ ঘটিকার সময় দুর্বৃত্তরা অতর্কিত ভাবে বাড়ী ঘরে হামলা করে এবং ঘরের জানালার থাই গ্লাস ভাংচুর করে, ঘরে থাকা নারী ও শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে আসে ও পুরো ঘটনা পর্যালোচনা করে । ভুক্তভুগি পরিবারটি মনে করে এটি পরিকল্পিত হামলা বর্তমানে অনিরাপত্তায় ভুগছে।ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করে ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশা ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025