স্টাফ রিপোর্টার
গত (২জানুয়ারি) শুক্রবার মধ্যরাতে ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ মহাজনপট্টি সংলগ্ন হোটেল হাবিব (আবাসিক) হোটেলের ৩য় তলার ১১৭নং কক্ষে থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার থানার জাহানপুর গ্রামের ঢাকায় কর্মরত মোঃ খোকনের স্ত্রী খাদিজা আক্তার (স্মৃতি) পিতা জলিল পন্ডিত (২ সন্তানের জননী) তার প্রেমিক সেলিম মুন্সির ছেলে মোঃ আল আমিন ( রসুলপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সঙ্গে ওই হোটেলে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির সুবাদে খোকন ঢাকায় কর্মরত থাকায় স্বামীর অগোচরে আলামিনের পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে খাদিজা।
উক্ত পরকীয়ার প্রেমের জের ধরে তাদের সংসারে একাধিকবার ঝামেলা হয়। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামী খোকন ক্ষমা করলেও স্বভাব পরিবর্তন না হওয়ায় স্বামীর সন্দেহ আরও ঘনীভূত হয়।
গত ২২ ডিসেম্বর খোকন রাজনীতির সাথে একটু স্বয়ংক্রিয় থাকায় তারেক রহমান আগমন উপলক্ষে ঢাকায় গেলে। এই সুযোগে ভোলা সরকারি কলেজে মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা বলে ভোলায় এসে ৩ / ৪ দিন যাবত পরকীয়া প্রেমিক আল-আমিনকে নিয়ে হোটেল হাবিবে সময় কাটান খাদিজা বেগম স্মৃতি।
মোঃ খোকন অভিযোগ করে বলেন আমি ঢাকা যাওয়ার পর আমার স্ত্রীর সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারিনি পরে যখন জানতে পারি সে ভোলায় পরীক্ষা দেওয়ার কথা বলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অথচ ওই সময় সরকারিভাবে সকল কিছু বন্ধ রয়েছে।
এদিকে আমার সাত মাসের অসুস্থ ছোট বাচ্চার চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে বাচ্চাকে ফেলে রেখে চলে গিয়ে, না আসার কারণে তখনই আমি দ্রুত শশীভূষণ থানায় এসে একটি জিডি করি ,পরে শশীভূষণ থানার ওসি মোবাইল নাম্বার ট্র্যাক করে বলেছেন, সে ভোলাতে রয়েছে, তখন জিডি কপি নিয়ে ভোলা সদর থানায় আসলে ওসি সাহেব এসআই আলাউদ্দিনকে দায়িত্ব দিলে তিনি অভিযান চালিয়ে হোটেল হাবিব থেকে আমার স্ত্রীসহ তার পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করেন। খাদিজা তার পরকীয়া প্রেমিক আল আমিনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন এবং আমার সাথে স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে তাকে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার এস আই মোঃ আলাউদ্দিন বলেন শশীভূষণ থানার জিডি মূলে তদন্ত করে রাতভর অভিযান চালিয়ে ভোলা সদর রোড এলাকার হোটেল হাবিব থেকে খাদিজা আক্তার স্মৃতি ও তার পরকীয়া প্রেমিক আল-আমিনকে আটক করা হয়েছে। আটককৃতদের শশী ভূষণ থানায় পাঠানো হবে।

