ষ্টাফ রিপোর্টার , ভোলা:
আসন্ন ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ইউনিয়নটির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জনপ্রিয় নেতা হাজি মোঃ জাকির হোসেন এলাকায় ব্যাপক গণসংযোগ, মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেছেন।
স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি এবং হাটবাজারে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় প্রার্থী হাজি মোঃ জাকির হোসেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগ শেষে এক পথসভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে হাজি মোঃ জাকির হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে আমি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। স্থানীয় এলাকাবাসী ও মুরুব্বীদের ভালোবাসা এবং তরুণ সমাজের উৎসাহেই আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হতে পারলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে এলাকার উন্নয়ন এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।"
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থীর এই গণসংযোগ ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুরো এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025