মোঃ রুবেল স্টাফ রিপোর্টার ভোলা!
শুক্রবার সন্ধ্যায় ৪, ৫ ও ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে ইউনিয়নের মাঝিরহাট বাজার স্কুল মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জনসমূদ্রে পরিণত হলো স্কুল মাঠ
সন্ধ্যা থেকেই ভেদুরিয়া ইউনিয়নের ৪, ৫ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বয়সের মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমর্থকেরা দলে দলে মিছিল ও ব্যানার নিয়ে মাঠে উপস্থিত হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে স্কুল মাঠটি বিপুল জনতায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ জাকির হোসেন ভেদুরিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, অবহেলিত ওয়ার্ডগুলোর অবকাঠামো সংস্কার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো আশ্বাস দেন।
তিনি বলেন
"আপনাদের পাশে থেকে সারাজীবন সেবা করে যেতে চাই। ভেদুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও পূর্ণ সমর্থন পেলে আমি এ এলাকাকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করব, ইনশাআল্লাহ।"
মতবিনিময় সভায় স্থানীয় প্রবীণ মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা হাজী মোঃ জাকির হোসেনের সততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করার জন্য উপস্থিত সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার, নেতাকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025