স্টাফ রিপোর্টার : মো: রুবেল
‘রক্তদানে বাঁচবে প্রাণ, মানবতার হবে জয়গান’—এই মহান ব্রতকে হৃদয়ে ধারণ করে নিঃস্বার্থভাবে মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান শাখাওয়াত হোসেন পারভেজ। সম্প্রতি তিনি সফলভাবে তার জীবনের ৩১তম স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেছেন। তার এই ধারাবাহিক মানবিক উদ্যোগ নিজ এলাকা ভোলাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা শাখাওয়াত হোসেন পারভেজ দীর্ঘ কয়েক বছর ধরে নিয়মিত বিরতিতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্ত দিয়ে আসছেন। থ্যালাসেমিয়া রোগী, প্রসূতি মা কিংবা দুর্ঘটনাকবলিত জরুরি রোগীর রক্তের প্রয়োজনের খবর পেলেই তিনি কোনো ধরনের বিনিময় ছাড়াই ছুটে যান হাসপাতালে।
৩১তম বারের মতো রক্তদানের অনুভূতি ব্যক্ত করে শাখাওয়াত হোসেন পারভেজ বলেন, "এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীকে নতুন জীবন দিতে পারে। সুস্থ ও সবল থাকলে নিয়মিত রক্তদান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমার এই সামান্য প্রচেষ্টায় যদি কারও প্রাণ বাঁচে, তবে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা।"
তিনি আরও জানান, যতদিন শারীরিকভাবে সুস্থ থাকবেন, ততদিন এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চান। পাশাপাশি ভোলাসহ দেশের তরুণ প্রজন্মকে ভয়ভীতি দূর করে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025