ঢাকাFriday , 15 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দোয়া-মিলাদ মাহফিল

admin
August 15, 2025 6:22 pm
Link Copied!

এইচ এম এরশাদ ভোলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজারের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান যেমন কেক কাটা থেকে বিরত থেকেছেন বিএনপির নেতাকর্মীরা। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন,ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভোলা জেলা ওলামা দলের সাবেক আহবায়ক, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, গণমানুষের নেতা আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ নোমান চেয়ারম্যান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাবেক মেম্বার হারুন অর রশিদ ও দক্ষিণ দিঘলদী ইউনিয়ন এর ছাত্র দলের সাধারণ সম্পাদক বেপারী আল আমিন আরো উপস্থিত

দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাহফিলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। ফেনীর ফুলগাজীতে পৈতৃক নিবাস হলেও তাঁর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। ১৯৯১ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি মোট তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভ করলে তিনি তৃতীয়বারের মতো সরকার গঠন করেন।