✍️ বিশেষ প্রতিনিধি বোরহান উদ্দিন
:জুয়েল মাষ্টার, উপজেলাধীন ০৯ নং বড় মানিকা ইউনিয়নের, ওয়ার্ড নং-৪এর একজন বিশিষ্ট সাংবাদিক,শিক্ষক ও সমাজ সেবক, অসহায়-গরিবের বন্ধু এবং উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি এবং আঞ্চলিক যুব দলের সাধারণ সম্পাদক, হাফিজ সেনা সংঘের সাংগঠনিক সম্পাদক। তিনি বর্তমানে ০৯ নং বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়াপ্রার্থী।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর উদ্যোগে একাধিক এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর সমর্থকদের ভাষ্য অনুযায়ী, তিনি অসহায়, দরিদ্র, কৃষক, জেলে, দিনমজুর ও শ্রমজীবী মানুষের প্রয়োজনে সহযোগিতা করে আসছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অধিকারসংক্রান্ত বিষয়ে পাশে থাকার চেষ্টা করেন।
সমর্থকদের মতে, তিনি ব্যক্তিগত উদ্যোগে ৯ নং বড় মানিকা ইউনিয়ন সহকারে,ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট,কালভার্ট নির্মাণও সংস্কারে অনিয়মে বাঁধা প্রধান এবং নিয়মতান্ত্রিক কাজে সহযোগিতা করেছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিরোধে শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের চেষ্টা করেন বলেও অনেকেই উল্লেখ করেন।
অতীতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। এ বিষয়ে তাঁর নিজস্ব অবস্থান রয়েছে এবং তিনি বিভিন্ন সময়ে তা প্রকাশ্যে তুলে ধরেছেন।
তাঁর সমর্থকদের মতে, জনসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভবিষ্যতেও ৯ নং বড় মানিকা ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের জন্য কাজ করে যেতে আগ্রহী।

