ঢাকাThursday , 5 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গরুর গাড়ির পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন করেন শ্রমিক

admin
February 5, 2026 7:29 am
Link Copied!

 

মোঃ রুবেল স্টাফ রিপোর্টার ভোলা

ভোলা–১ আসনের বিএনপি ও বিজেপির ঐক্য জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে গরুর গাড়ি প্রতীকে ভোট চেয়ে ভেদুরিয়া ৫ ও ৬ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে ভেদুরিয়া ইউনিয়ন শ্রমিক পার্টির সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জিয়া ও শ্রমিক পার্টির নেতাকর্মীরা।

গণসংযোগের অংশ হিসেবে তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আগামী ১২ তারিখ কেন্দ্রে গিয়ে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আরো বলেন আন্দালিব রহমান পার্থ যদি নির্বাচিত হন তাহলে ভোলা বরিশাল সেতু ও মেডিকেল কলেজ দৃশ্যমান হবে। এবং ভোলা কে নদী ভাঙার থেকে রক্ষা করতে যা যা করা প্রয়োজন তা করবে।