ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতখানে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান

admin
August 13, 2025 5:24 am
Link Copied!

মোঃ নুরউদ্দীন মাহমুদ স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,দৌলতখান উপজেলা শাখা সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাংলাবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় এসোসিয়েশনের সভাপতি গিয়াসউদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক পরিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক পরিক্ষার্থীকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃত্তি পরিক্ষা শুধু একটি আর্থিক অনুদান নয়,এটি একটি শিশুর মেধা যাচাই, আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরিক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধু তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তার মনোবল নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈশম্যমূলক মনোভাব গড়ে তুলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।এসময় তিনি সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, বেসরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্ম্যূখীন হবে তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাই এসোসিয়েন জোর দাবি জানায়, গত ১৭ জুলাই ঘোষিত পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরিক্ষাসহ অন্যান্য যেকোন কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি রাখার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন , সাধারণ সম্পাদক মোঃসফিউল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র দাশ,সাংগঠনিক সম্পাদক মো.নুরউদ্দীন মাহমুদ,কোষাধ্যক্ষ মোঃ রাসেল হাওলাদার, মোঃ মিরাজ হোসেন সহ দৌলতখান উপজেলার ২১ টি কিন্ডারগার্টেন এর শিক্ষক বৃন্দ।সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দৌলতখান উপজেলা শাখার পক্ষ থেকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (নিয়তি রানী কৈরি) বরাবরা স্মারকলিপি প্রদান করেন।