ঢাকাThursday , 28 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
August 28, 2025 2:12 pm
Link Copied!

 

এইচ এম এরশাদ ভোলা

ভোলা সদর উপজেলার১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অবস্থিত নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃশ্রেণি ফুটবল ম্যাচের (নবম-দশম) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলা উদ্বোধন করেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভোলা জেলা ওলামা দলের সাবেক আহবায়ক, গণমানুষের নেতা আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ নোমান চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রকিবুল হাসান।

নোমান চেয়ারম্যান বলেন, খেলাধুলা চলতে থাকলে সমাজের অপসংস্কৃতি দূর হবে,দেশ মাদকমুক্ত হবে। তিনি আরো বলেন, খেলাধুলার পাশাপাশি এ প্রতিষ্ঠানটিকে ভোলা সদর উপজেলার মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নোমান চেয়ারম্যান সাহেবের কাছে আমরা যা চেয়েছি তিনি আমাদেরকে তাই দিয়েছেন। হাইস্কুলের মাঠটি বালু দিয়ে ভরাট করে দিয়েছেন। শিক্ষকদের জন্য একটি বড় আকারের টেবিল দিয়েছেন। ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কাজে তিনি সম্পৃক্ত থাকবেন বলে আমরা আশা করি।

এসময় নিয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিলন