স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম
ভোলার উওরদিঘলদীতে আজ ১৭ মে সন্ধা ৭টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মোশারেফ হোসেন হিরন মিয়ার সভাপতিত্বে উওরদিঘলদী ৪ণং ওয়ার্ড কমিটির গঠন উপলক্ষে সভা কার্যক্রম শুরু হয়,এ সভার মুল লক্ষ আগামি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়পার্টি বিজেপি চেয়ারম্যান তরুন প্রজম্মের আইডল ব্যারিস্টার আর্ন্দ্রালীব রহমান পার্থের দলকে আরো শক্তিশালী করার লক্ষে এ কমিটি গঠন করা হয়,অনুষ্ঠানে জেলা যুব সংহতি যুগ্ন আহবায়ক কামাল হোসেন সর্দার বলেন আমরা গর্ব করে বলতে পারি আমরা যে নেতার পক্ষে কাজ করি তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু যিনি ভোলার রুপকার ছিলেন,তার কোন দুর্নাম ছিলোনা, আর আমাদের নেতা ব্যারিস্টার আর্ন্দ্রালীব রহমান তিনিও এম পি ছিলেন তারও কোন দুর্নাম নাই,আমরা ভোলাবাসী আদর্শিক নেতার দেশ ও জাতীয় স্বার্থে কাজ করার সহযোগীতায় থাকবো,এছাড়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা যুব সংহতি সদস্য সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ বাবু,মোঃ হোসেন, মোঃ সালাউদ্দীন,শুধাংশু শেখর দে,এবং ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রব,জাফর ইকবাল তুহিন, মাকসুদুর রহমান মিয়া,সুমন মিয়া,শাখাওয়াত হোসেন রাশেদ, ইউনিয়ন আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ ইব্রাহিম সহ ইউনিয়নের নেতা কর্মী সহ স্হানীয় নের্তৃবৃন্ধ,আজকের অনুষ্ঠানে মোঃ সবুজ মাতাব্বর কে সভাপতি মোঃ আজাদ কে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়

