এইচ এম এরশাদ ভোলা
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তির হাট কোড়ালিয়া ৮ নং ওয়ার্ড নিবাসী জেলেরা মাছ ধরতে সাগরে গেলে ভারতীয় নৌবাহিনীর কাছে আটক হন। আটক জেলেদের পরিবারের খোঁজখবর ও পরিবারের সবাইকে আর্থিক অনুদান প্রদান করেছেন,আজ ২০ সেপ্টেম্বর শনিবার সকালে ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভোলা জেলা ওলামা দলের সাবেক আহবায়ক, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান,গণমানুষের নেতা আলহাজ্ব আবু নোমান মোঃ ছফিউল্লাহ নোমান চেয়ারম্যান।
নোমান চেয়ারম্যান জেলেদের পরিবারকে আশ্বস্ত করেছেন, তাদেরকে ছাড়িয়ে আনতে আইনী সহায়তা করতে যা যা করার দরকার সবই করবেন। তিনি বলেন, আপনারা বিচলিত হবেন না, ধৈর্য ধরেন। আমি আপনাদের পাশে আছি। এসময় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

