ঢাকাMonday , 7 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অটো চালকের মৃ*ত্যু

admin
July 7, 2025 6:37 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার অরবিন্দু কুমার রায়।

ভোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধ অটো চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মতলব (৬০) পেশায় একজন অটো চালক। তার বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত ৮ টায় বাড়ি ফিরছিলেন মতলম। এ সময় উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এলাকায় আসলে দুর্বৃত্তরা তার অটো রিকশার গতি রোধ করে তাকে উপর্যপুরী ছুরিকাঘাত করে। এ সময় তার ডাক-চিকৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।