ঢাকাMonday , 14 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় যুবদল নেতার সহযোগিতায় আলোচিত ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার 

admin
July 14, 2025 9:43 am
Link Copied!

 

ভোলা প্রতিনিধি।

গৃহবধূ কে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে ভোলা সদর থানায় মামলা করেন গৃহবধূ।  এ ঘটনায় শীর্ষ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ আসামী গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালান।

অবশেষে গতরাতে ভোলার যুবদল নেতা ও পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সম্রাট হাওলাদারের সহযোগিতায় আলোচিত এ ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তাজিম ইসলাম, মামলার তদন্তকারী কমকর্তা উপ-পরিদর্শক সুবীর সাহাসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ড থেকে আসামী কামাল হোসেন কে গ্রেপ্তার করেন।

মামলা নং ভোলা সদর মডেল থানায় ২১।  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কমকর্তা উপ-পরিদর্শক সুবীর সাহা।

যুবদল নেতা সম্রাট হাওলাদার বলেন,  বিএনপি কোন অপরাধীকে সাপোর্ট করে না, সে যেই দলই করুক, সে অপরাধী।

কামাল গৃহবধূ কে ধর্ষণ করেছে, এ খবরটা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে। মানুষ এতটা হিংস্র হতে পারে।  তাই আমরা পুলিশ কে সহযোগিতা করেছি।

বিএনপি কখনই কোন অন্যায়কারীকে সাপোর্ট করেন না, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অপরাধী যে হোক শাস্তি পেতেই হবে।