ঢাকাTuesday , 8 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারী কে দেশীয অস্ত্রসহ আটক 

admin
July 8, 2025 3:46 pm
Link Copied!

 

মোঃ হালিম রানা

ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়ালসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।

আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।