মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় জুলাই শহীদদের স্মরনে বৃক্ষরোপন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে ভোলা জেলার শহীদ ৪৮ জুলাই যোদ্ধার নামে এ বৃক্ষ রোপন করা হয়। উপজেলা প্রশাসনের উদোগে এ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেপটেনেন্ট এমএইচ রিফাত, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির, , মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বাচ্চু চৌধুরী,উপজেলা বিএনপি’র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, যবুদল নেত মোঃ জিয়া ,ছাত্রদলের ইউনিয়ন সভাপতি মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক সাব্বির, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

