ঢাকাFriday , 20 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতার লোভে নয়,আমি ০৯ বড় মানিকার সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই”:

admin
March 20, 2026 8:25 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টার

বোরহানউদ্দিন উপজেলাধীন ৯ নং বড় মানিকার ইউনিয়নের রাজনীতি মানেই কি দাপট/নাকি চাল চুরি ?
নাকি জনসেবার এক নিভৃত সুযোগ? আসন্ন বোরহানউদ্দিন উপজেলাধীন ০৯ নং বড় মানিকা স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নটিই নতুন করে তুলে ধরেছেন, ইউপি চেয়ারম্যান পদ পাথী সাংবাদিক মো:জুয়েল মাষ্টার। তার ভাষায়, আমি ক্ষমতার মোহে নয়,বরং বড় মানিকার প্রতিটি ঘরের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই।৯নং বড় মানিকার উন্নয়ন আর আস্থার প্রতীক হিসাবে পথ চলতে চাই ।তারুণ্যের স্পন্দন আর আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি চষে বেড়াচ্ছেন গামের অলিগলি।
গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে মো:জুয়েল মাষ্টারের প্রচারণায় ফুটে উঠছে এক স্মার্ট ও মানবিক দৃষ্টিভঙ্গি। তার সাম্প্রতিক গণসংযোগগুলোতে কিছু মূল বিষয় উঠে এসেছে:
পারিবারিক ঐতিহ্য ও দায়বদ্ধতা: দাদার রেখে যাওয়া জনসেবার আদর্শকে পুঁজি করে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান।
তারুণ্যের জয়গান: সাধারণ ভোটারের মতে, মো:জুয়েল মাষ্টার কেবল শিক্ষিত নন,বরং গরীবের পাশে দারানোর পরিকল্পনায় তার সম্যক ধারণা রয়েছে।
ব্যতিক্রমী অঙ্গীকার: তিনি বলেন, ০৯নং বড় মানিকর কোনো শাসকের দপ্তর নয়, এটি হবে সাধারণ জনগণের শেষ ভরসাস্থল। আমি চেয়ারম্যান হয়ে মানুষের ওপর শাসন নয়, বরং সেবক হয়ে মানুষের সেবা করতে চাই।”

সাংবাদিক মো:জুয়েল মাষ্টার মনে করেন, গতানুগতিক বাংলাদেশে একটি ইউনিয়নকে কেবল চাল দেয়া আর রাস্তা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তরুণদের জন্য কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরি এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার।
জনসাধারণের প্রতিক্রিয়া: ভোটারদের মধ্যে ইতোমধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, হিসেবে মো:জুয়েল মাষ্টার পরিচ্ছন্ন ভাবমূর্তি নির্বাচনে এক বড় চমক হতে পারে।
“বাবার হাত ধরে এই গামকে যেভাবে হাসতে দেখেছি, আমি সেই হাসিটুকু ধরে রাখতে চাই। আমি আপনাদের নেতা হতে আসিনি, এসেছি ঘরের ছেলে হয়ে আপনাদের পাশে থাকতে।