ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সদর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন

admin
September 13, 2026 4:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

ভোলা পৌরসভার আসন্ন মেয়র পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ জামাল উদ্দিন লিটনের নাম।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে মেয়র পদে তাকে দেখতে আগ্রহী অনেকেই।

যদিও জামাল উদ্দিন লিটন এখনো আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দেননি, তবে স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে—ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তাকে মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত এবং রাজনৈতিক সমীকরণে কার ভাগ্যে জুটবে মেয়রের মনোনয়ন—সেদিকেই এখন নজর ভোলাবাসীর।